বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

news-image

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০ জন। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইয়োলা শহরের একটি জনবহুল বাজারে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা অনলাইনের। রেড ক্রস ও ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) এ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে জিমেটা এলাকায় রাস্তার পাশের একটা ফলমুল ও শাক-সবজির বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
বাজারে থাকা এক দোকানমালিক আলহাজি আহমেদ জানান, তিনি ঘটনার সময় দোকান থেকে সামান্য দূরে ছিলেন। তিনি পাঁচটি গাড়িতে ৩২টি মরদেহ তুলে দিতে সাহায্য করেছেন। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসন বলছে, ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে