বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে মৃত্যুতে ২৫ হাজার টাকা সহায়তা

news-image

ঝড়-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে যেমন প্রাণহানি ঘটে, তেমনি বজ্রপাতেও প্রতিবছর অনেক মানুষ মারা যায়। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা পেলেও বজ্রপাতের বেলায় এত দিন সে রকম ব্যবস্থা ছিল না। তবে এখন থেকে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের পরিবারকেও মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানবিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত যে ৯টি বিষয় আছে তার মধ্যে বজ্রপাতজনিত দুর্ঘটনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সে অনুযায়ী বজ্রপাতে কারো মৃত্যু হলে তার পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত হলে তাঁকে ১৫ হাজার টাকা দেওয়া হবে। দুই-এক দিনের মধ্যেই এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসাইন আকন্দ। পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে হতাহতের সংখ্যা অনেক বেড়েছে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে ৯৮১ জন বজ্রপাতে নিহত হয়েছেন। ২০০৩ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক দিনেই বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়।

তাই এখন থেকে সরকার বজ্রপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনাকে মানবিক সহায়তা প্রাপ্তির আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসাইন আকন্দ জানান, এত দিন বজ্রপাতে হতাহতের বিষয়টি সরকারের মানবিক সহায়তার তালিকায় ছিল না। তাই এ-সংক্রান্ত দুর্ঘটনায় হতাহতদের জন্য সরকারি কোনো বরাদ্দ ছিল না। এখন থেকে বজ্রপাতে কারো মৃতু্য হলে তাঁর পরিবারকে সরকারের পক্ষ থেকে নির্ধারিত আর্থিক অনুদান দেওয়া হবে।

মন্ত্রণালয় সূত্র আরো জানায়, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় সাম্প্রতিক সময়ে বজ্রপাতে হতাহতের হার বেড়ে যাচ্ছে। একে এখন প্রাকৃতিক দুর্যোগ না বলার আর কোনো সুযোগ নেই। চলতি অর্থবছরের মধ্যে ইতিমধ্যে যাঁরা বজ্রপাতে নিহত হয়েছেন তাঁদের পরিবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে আর্থিক অনুদান চাইতে পারবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেন, বজ্রপাত সাধারণত গ্রামাঞ্চলেই বেশি হয়। তা ছাড়া গ্রামের দরিদ্র ও কৃষক-শ্রমিক শ্রেণির লোকজন এই দুর্ঘটনায় বেশি হতাহত হয়। বিশেষ করে দরিদ্র শ্রেণির কথা বিবেচনা করে সরকার বজ্রপাতজনিত ঘটনাকে মানবিক সহায়তার তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা