,

আগুন-সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হচ্ছে

news-image

সংসদে আইনমন্ত্রী
 

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আগুন সন্ত্রাস চালিয়ে নির্বিচারে যারা মানুষ হত্যা করেছে, তদনে্তর মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। এ ধরনের সন্ত্রাসীদের বিচারে সরকার বদ্ধপরিকর।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, প্রতিটি অপরাধের বিচার নির্দষ্টি আইন দ্বারা নির্ধারিত। তাই আগুন সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে। সরকারি দলের আরেক সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি জানান, বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল (আইসিটি) কমিয়ে আনা হয়েছে। বর্তমানে একটি ট্রাইব্যুনাল সক্রিয় রয়েছে। তিনি আরো বলেন, এখন আইসিটিতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে তিনটি, চার্জ শুনানি পর্যায়ে তিনটি এবং তদন্ত পর্যায়ে ১১টি মামলার কার্যক্রম চলছে।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন একুশে আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলার মোট সাক্ষী ৪৯২ জন। এ পর্যন্ত ১৯৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের হয়ে মামলা দুটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানকে বিশেষ পিপি নিয়োগ দেওয়া হয়েছে। সহায়তাকারী হিসেবে আছেন ১২ জন। তিনি আরো জানান, এই মামলায় ঢাকা জেলা প্রশাসক পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স কৌঁসুলি হিসেবে ১৫ আইনজীবী নিয়োগ করেছেন। পরে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে বিশেষ পিপি করা হয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, দশ ট্রাক অস্ত্র উদ্ধারের পর চট্টগ্রাম স্পেশাল ট্রাইব্যুনালে দুটি মামলা হয়। ট্রাইবু্যনাল অস্ত্র চোরাচালান মামলার রায়ে মোট ৫২ আসামির মধ্যে ১৪ জনকে মৃতু্যদণ্ড এবং ৩৮ জনকে খালাস দিয়েছেন। আর অস্ত্র আইনের মামলায় ৫৪ আসামির মধ্যে ১৪ জনকে যাবজ্জীবন ও ৩৬ জনকে খালাস দেওয়া হয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে