,

বাংলাদেশ বিষয়ে মার্কিন কংগ্রেসে শুনানি, উদ্বেগ প্রকাশ

USA BDবাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, যুদ্ধাপরাধের বিচার, সন্ত্রাসবাদ, মানবাধিকার, জিএসপি সুবিধাসহ কয়েকটি বিষয় নিয়ে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।


বাংলাদেশ সময় বুধবার রাত তিনটার দিকে ওয়াশিংটনের ক্যাপিটল হিলের রেবার্ন অফিসে শুনানিতে অংশ নেন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবট, সদস্য অ্যাডওর্য়াড শেরম্যান, কংগ্রেস সদস্য লুসি গেবার্ড, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের অ্যাডভোকেসি ডিরেক্টর জন শিফটন। এ সময় তারা বাংলাদেশের আগামী নির্বাচন, যুদ্ধাপরাধের বিচারসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তুলে ধরেন। শুনানিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুনিরুজ্জামান এবং উড্রো উইলসন সেন্টারের পাবলিক পলিসি বিশেষজ্ঞ ড. আলী রীয়াজও অংশ নেন।

এতে তারা বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক অস্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও ঢাকা-নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কথা বলেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি