,

শাহজালালে ৩ রাত ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : রানওয়েতে লাইটিং স্থাপন করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন রাতে তিন ঘণ্টা করে ফ্লাইট উঠা-নামা বন্ধ থাকবে। আগামীকাল সোমবার (৬ মে) থেকে বুধবার (৮ মে) পর্যন্ত রাত ১২টা ১ মিনিট থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত, অর্থাৎ তিন ঘণ্টা বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে।

আজ রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনার অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইট ও মার্কিং সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করা হবে। এজন্য আগামীকাল সোমবার (৬ মে) থেকে বুধবার (৮ মে) পর্যন্ত অর্থাৎ, রাত ১২টা ১ মিনিট থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। অর্থাৎ আগামী তিন দিন প্রতিদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে বলে জানান নির্বাহী পরিচালক।

গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, বিমানের যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এবং ফ্লাইট অপারেশন সমন্বয় করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরে অন্যান্য সেবাপ্রদানকারী সরকারি সংস্থার সঙ্গেও বিষয়টি সমন্বয় করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট