,

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র স‌চিব

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বৃহস্প‌তিবার (৯ মে) ঢাকা সফরে আস‌ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেওয়ার কথা রয়েছে তার।

কূটনৈ‌তিক সূত্র কোয়াত্রার ঢাকা সফরের তথ্য নি‌শ্চিত করেছেন। সূত্র জানায়, আগামী ৯ মে ভারতীয় পররাষ্ট্র স‌চিবের ঢাকায় আসার তা‌রিখ চূড়ান্ত হয়েছে। ঢাকা সফরে তার মূল বৈঠক হবে পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মোমেনের স‌ঙ্গে।

চলতি বছরের মাঝামাঝি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করছেন বলে পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে জানা গেছে। ভারতের জাতীয় নির্বাচনের পরপরই দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে ভারতের পররাষ্ট্র সচিবের পূর্বনির্ধারিত সেই সফরটি স্থগিত হয়।

জানা গেছে, এক‌দিনের এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে কোয়াত্রা ঢাকা সফরে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এছাড়া দুই দেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বৈঠকে চলমান বিভিন্ন ইস্যু আলোচনা হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না