,

সোমবার আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল

news-image

সূচি অনুযায়ী আসার কথা ছিল আজ শনিবারই। তবে নিরাপত্তা ভীতি বেশ জেঁকে ধরায় আগামী সোমবার ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ফুটবল দল। পরদিন অর্থাৎ ১৭ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

সকারুজদের ঢাকা আসার পরিবর্তিত সময়সূচি নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘শনিবার (১৪ নভেম্বর) আসার কথা থাকলেও তারা সেই শিডিউল পরিবর্তন করে ম্যাচের আগের দিন অর্থাৎ সোমবার বিশেষ চার্টার্ড ফ্লাইটে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল।’

ফুটবল ফেডারশন অব অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, অস্ট্রেলিয়া প্রথমে যাবে সিঙ্গাপুর। সেখানে অনুশীলন করে সোমবার অর্থাৎ খেলার আগের দিন বাংলাদেশে গিয়ে পৌছাবে। মঙ্গলবার ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়বে টিম কাহিল শিবির। অর্থাৎ ঢাকায় একটি রাত কাটাবে অস্ট্রেলিয়া ফুটবল দল।

মঙ্গলবার ম্যাচ, সোমবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া দল আসলে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন কখন হবে? প্রশ্ন উঠছেই। তবে বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ‘অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন টিম হোটেলে করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তা কোথায় হবে তা ম্যাচ কমিশনার অমিত জামালির সঙ্গে আলোচনা করে সংবাদ মাধ্যমগুলোকে খুব শিগগির জানানো হবে।’

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। পার্থে হোম ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া। বাছাই পর্বের সুবাদে এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল।

যদিও তাদের আসা নিয়ে অনেক নাটক হয়েছে। নিরাপত্তার অজুহাতে কিছুদিন আগে বাংলাদেশ সফল বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের দেখানো পথে পা বাড়ায় ফুটবল দলও। তবে ফিফার সঙ্গে পেরে ওঠেনি তারা। এরপরও বাংলাদেশে এসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরখ করে গেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষণ কমিটি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়া জোনে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচটিতেই হার। একমাত্র ড্র গত জুনে তাজিকিস্তানের সঙ্গে (১-১)। সর্বশেষ পরাজয় তাজিকিস্তানের মাঠে (৫-০, ১২ নভেম্বর)। এদিকে আজ শনিবার রাতেই তাজিকিস্তান থেকে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে