শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিস সপ্তাহ-২০১৫ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বুধবার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৫ এর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 'দুর্যোগ-দুর্ঘটনা ঝুঁকি হ্রাসে প্রয়োজন জনসচেতনতা ও প্রশিক্ষণ' -এ স্লোগান নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৫।