বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন সাজ্জাদ

news-image

রাজধানীর বনানী এলাকায় গতকাল মঙ্গলবার রাতে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সাজ্জাদ হোসেন (২১)। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

সাজ্জাদের বন্ধু মুন্না জানান, সাজ্জাদের বাসা লালবাগের বাগ মসজিদ এলাকায়। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তাঁরা পাঁচ বন্ধু পাঁচটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। সাড়ে ৯টার দিকে বনানী এলাকায় বালুবাহী ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সাজ্জাদ। আহত অবস্থায় তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা