,

সংলাপ ভিন্ন অন্য পথ নেই

news-image

প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেটা বলবার স্বাধীনতা তার আছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সংকট থেকে উত্তরণের জন্য সংলাপের প্রস্তাব দিয়েছেন। আজকে জাতি এবং এই বাংলাদেশ রাষ্ট্রটি যে সংকটের মুখে আছে সেটা থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন। এর জন্য সংলাপ ভিন্ন অন্য কোন পথ নেই বলেই মনে করি। আমরা যদি মনে করি, সংলাপ ছাড়াই এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারব তাহলে সেটা হবে নির্বুদ্ধিতা।
প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যেই কিন্তু আছে যে আমরা একটা সংকটের ভেতর আছি। সংকট এককভাবে নিরসন করা যায় না। প্রধানমন্ত্রী যে দলের নেতৃত্ব দেন সে দলের সাথে দেশের ৪০ ভাগ মানুষ আছে। তাহলে বাকি থাকল আর ৬০ ভাগ মানুষ। এরা প্রত্যেকেই কিন্তু সংলাপের কথা বলছে। গণতন্ত্রকে সংহত করতে হলে সংলাপ ভিন্ন অন্য কোন পথ নেই। সারা পৃথিবীতেই বহু তিক্ততার পরও সংলাপের বহু উদাহরণ আছে। আশা করি এটা প্রধানমন্ত্রীও জানেন। বিষয়টি এখন তার ওপর নির্ভর করছে। যেহেতু বিরোধীদল ইতিমধ্যেই সংলাপের প্রস্তাব জানিয়ে দিয়েছে। দেশের সুশীল সমাজ, অপরাপর রাজনৈতিক দলগুলো পর্যন্ত সংলাপের পক্ষে বিভিন্ন সময় মত দিয়েছে। সুতরাং আমি মনে করি সংলাপ হওয়া দরকার।
লেখক: মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে