,

অনাগত সন্তানের টানে সাকিব যুক্তরাষ্ট্রের পথে

news-image

এ সময় তাঁর দেশে থাকার কথা ছিল না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে ছিলেন যুক্তরাষ্ট্রে। কিন্তু হুট করে জিম্বাবুয়ে সিরিজ আয়োজন করা হতেই দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। কিন্তু স্ত্রীর কাছ থেকে জরুরি বার্তা পেয়ে কাল রাতে আবার যুক্তরাষ্ট্রগামী বিমানে চড়ে বসেন এ অলরাউন্ডার। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি অংশে সাকিবকে আর পাচ্ছে না বাংলাদেশ। বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হককে।sakib

 

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বেশ অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক ক্রিকেটের ছুটি থাকায় গত মাসে তাঁর কাছে যান এ অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায় তাঁকে ছুটি দিতে দুবার ভাবতে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। অবশ্য এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট হলে সাকিবের ফেরার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল তখন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে বাংলাদেশ। সে সিরিজ খেলার জন্য ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। খেলার মধ্যে নেই তিনি কত দিন! ওদিকে ফতুল্লায় অনুশীলন ম্যাচও খেলেননি। কিন্তু প্রথম ওয়ানডেতে দেখা মিলল সেই চেনা সাকিবের। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন। জিম্বাবুয়ের বিপক্ষে দলের বিধ্বংসী জয়ের অন্যতম কারিগর তিনি।

 

পরশু ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেননি সাকিব। কিন্তু তাঁকে নিয়ে ঠিকই প্রশ্ন ছুটে যায় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দিকে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকারের অর্জন কি তিনি উৎসর্গ করলেন অনাগত সন্তানের প্রতি? অধিনায়ক সে প্রশ্নের জবাব দিতে পারেননি। তবে তখন বোঝা যায়নি, সিরিজে সেটিই হয়ে থাকবে সাকিবের শেষ অংশগ্রহণ। স্ত্রী শিশিরের সন্তান জন্মদানের তারিখ ছিল নভেম্বরের তৃতীয় সপ্তাহে। সাকিব দেশে ফেরার আগে স্ত্রীর শরীর দেখে এসেছেন ঠিকঠাক। এমনকি শিশিরই তাঁকে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে অনুপ্রাণিত করেন বলে জানিয়েছিলেন সাকিব। কিন্তু হঠাৎ করে এই দম্পতির সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ এসেছে এগিয়ে। তড়িঘড়ি করে তাই কাল রাত ৯টার যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠে বসেছেন সাকিব। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ এবং ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠেয় দুটি টি-টোয়েন্টিতে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে পাচ্ছে না মাশরাফি বিন মর্তুজার দল। অবশ্য সাকিবকে না পেলেও খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। সেরা ক্রিকেটার ছাড়াও তো জিম্বাবুয়ের বিপক্ষে জয়টাই প্রত্যাশিত স্বাগতিকদের। পারিবারিক কারণে সাকিবের এমন হঠাৎ ছুটিতে কপাল খুলেছে এনামুল হকের। স্কোয়াডে ডাক পেয়েছেন যে তিনি! বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন। এরপর সুস্থ হয়ে ফিরলেও গত তিন সিরিজের কোনো ম্যাচেই মাঠে নামা হয়নি। আজও জিম্বাবুয়ের বিপক্ষে এনামুলের একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ। টপ অর্ডারের অন্য কারো ব্যর্থতাতেই কেবল পরের ম্যাচে সুযোগ হতে পারে তাঁর। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ