বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ছুরিকাঘাতে আইনজীবী হত্যা

news-image

গাজীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে একজন শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। তার নাম এনামুল হক বিপ্লব। নিহতের ভাই আমিনুল ইসলাম টুটুল হাইকোর্টের আইনজীবী। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় নগরের জয়দেবপুরের উত্তর ছায়াবীথি এলাকার বাসিন্দা এনামুল হক বিপ্লব মা-বাবার কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে প্রবেশের আগ মুহূর্তে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। ওই হাসপাতালে যাওয়ার পথে অবস্থার অবনতি হলে নেয়া হয় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত সপ্তাহে এনামুল হক বিপ্লবের বাবা মারা যান। সে কারণেই গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থেকে তার বোনরা এসেছিলেন তাদের বাসায়। বোনদের বাড়িতে পৌঁছে দিয়ে বাবার কবর জিয়ারত শেষেই সন্ধ্যায় তিনি বাসায় ফিরছিলেন। 

এ জাতীয় আরও খবর

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী