,

ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা যাচ্ছে আর্তনাদ

news-image

লাহোরে কারখানা ধসে নিহত ১৯

পাকিস্তানের লাহোরে চারতলা কারখানা ভবন ধসে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১০০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর এখনো অনেকে বেঁচে আছেন এবং তাঁদের আর্তনাদ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তাঁদের জীবিত উদ্ধারের আশায় চেষ্টা চলছে।

লাহোরের ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দর ইন্ডাস্ট্রিয়াল স্টেটে অবস্থিত রাজপুত পলিয়েস্টার কারখানা গত বুধবার ধসে পড়ে। ওই সময় ভবনের ভেতর কতজন ছিল, তা নিশ্চিত জানা যায়নি। কারখানাকর্মীদের মতে, ভবনধসের সময় ভেতরে প্রায় ২০০ জন ছিল। মালিক নিজে ওই সময় ভেতরে ছিলেন কি না, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।1446652762

পলিথিন ব্যাগ প্রস্তুতকারক ওই কারখানার কর্মী মোহাম্মদ নাভিদ জানান, অন্য শিফটের কয়েক ডজন কর্মী ওই ভবনের একটি নির্দিষ্ট দিকে ঘুমাচ্ছিল। উদ্ধারকর্মীরা সেদিকটায় এখনো পৌঁছতেই পারেনি। আরেকজন কর্মী মোহাম্মদ ইরফান আরো জানান, কারখানায় অনেক শিশুশ্রমিক ছিল। কর্মীদের বেশির ভাগেরই বয়স ১৪ থেকে ২৫ বছরের মধ্যে।

উদ্ধার তৎপরতায় পাকিস্তানের সেনাবাহিনী অংশ নিয়েছে। জীবিতদের খুঁজে বের করতে অডিও-ভিডিও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনীর ক্রেন এবং অন্যান্য যন্ত্রপাতিও উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকর্মীদের মুখপাত্র সাজ্জাদ হুসাইন বলেন, 'উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছি।'

ওই ভবন ধসের কারণ এখনো জানা যায়নি। তবে গত ২৬ অক্টোবরের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ভূমিকম্পে ভবনের কয়েকটি পিলার দুর্বল হয়ে গিয়েছিল বলে নিশ্চিত করেছেন কারখানার কর্মী নাভিদ। ধসের পেছনে সেটাও কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ওই ভূমিকম্পে আফগানিস্তান-পাকিস্তান মিলিয়ে প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া পাকিস্তানে ত্রুটিপূর্ণ ভবন নির্মাণজনিত দুর্ঘটনার রেকর্ড রয়েছে। সূত্র : এএফপি।

– See more at: http://www.kalerkantho.com/print-edition/deshe-deshe/2015/11/06/287330#sthash.O5JAAS9w.dpuf

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ