,

বাংলাদেশ পুষ্টিতে ভারত-পাকিস্তানের চেয়ে ভালো

news-image


দক্ষিণ এশিয়ার মধ্যে সার্কভুক্ত আটটি দেশের তুলনামূলক অবস্থান হিসেব করলে বাংলাদেশকে পুষ্টি পরিস্থিতির সাফল্যের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রাখা যায়। বিশেষ করে ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে সার্বিক পুষ্টি সূচকের উন্নতি করতে বাংলাদেশকে আরও কাজ করতে হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে গ্লোবাল নিউট্রেশন রিপোর্টের সারমর্মে বাংলাদেশ সম্পর্কে এ তথ্য জানানো হয়। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।


সংবাদ সম্মেলনে পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশের অনুর্ধ্ব ৫ বছর বয়সের শিশুদের মধ্যে ১৪ শতাংশ শিশু উচ্চতার তুলনায় পাতলা ও ৩৬ শতাংশ খর্বাকায় রয়ে গেছে। অন্যদিকে প্রজনন সক্ষম বয়সের ৪৪ শতাংশ নারীই রক্তশূন্যতায় ভুগছে। আর প্রাপ্তবয়স্ক মানুষের ২৬ শতাংশ স্থুলকায়। অনুষ্ঠানে আইএফপিআরআই এর সিনিযর রিসার্চ ফেলো লরেন্স হাদ্দাদ বলেন, সারা বিশ্বের তুলনায় সার্বিক পুষ্টি পরিস্থিতির সূচকে উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছাতে বাংলাদেশকে আরও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। এছাড়া টেকসই উন্নয়নের ক্ষেত্রে অপুষ্টি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আইএফপিআরআই এর বাংলাদেশের  চিফ অব পার্টি ড. আখতার আহমেদ ও যোগাযোগ বিশেষজ্ঞ মো. সফিকুল করিম এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে