বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক , আদাবরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

news-image

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার কৈরইতলায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মিলন সাহা নামে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। রবিবার রাত দেড়টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বিভিন্ন সন্ত্রসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও ধারণা করছে র‌্যাব। তবে এ ঘটনায় মিলন সাহা নামে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর মেজর মো. সুরুজ মিয়া জানান, রাত দেড়টার দিকে কৈরইতলায় র‍্যাব-৬ সদস্যরা টহল দিচ্ছিল। ওই সময় মোটরসাইকেলযোগে তিন আরোহীকে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলের আরোহীদের থামতে র‌্যাব সদস্যরা সিগন্যাল দিলে তারা প্রথমে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় র‍্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেলের পেছনের আরোহী গুলিবিদ্ধ হন। তবে অপর দুই আরোহী পালিয়ে যান।

গুলিবিদ্ধ ব্যক্তিকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৩০ বছর। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান র‍্যাবের এ সদস্য।


আদাবরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

রাজধানীর আদাবর এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে আদাবর থানার রোড নম্বর-১৪ এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদাবর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা তাকে ফেলে রাখে যায়। তার গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিলো।kill

তিনি বলেন, ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা এই ঘটনা ঘটাতে পারে। নিহতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা ছিলো। নিহতের বয়স প্রায় ৩৫ বছর হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান কবির হোসেন।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে