বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত , নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে জখম

news-image

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার মালিক ও এর চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টায় কুমিল্লা নগরীর অদূরে নোয়াপাড়া পাসপোর্ট কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অটোরিকশা মালিকের নাম শাহজাহান ও চালকের নাম মনির। উভয়ই কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা সদর থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান জানিয়েছেন, সিএনজি চালিত অটোরিকশাটি কুমিল্লা থেকে আলেখারচর এলাকায় যাচ্ছিল। পরে বিপরীত থেকে আসা বাসের ধাক্কায় শাহজাহান ও মনির ঘটনাস্থলেই মারা যায়। উভয়ের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

 

নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে জখম


নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মদকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দরের জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নগরের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার জানান, বন্দরের জামাইপাড়া এলাকায় সিটি করপোরেশনের রাস্তার নির্মাণকাজ চলছে। কিন্তু রাস্তার জায়গা দখল করে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি বাড়ি করেছেন। ngonj-map-07জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলায় হাবিবুরের নির্দেশে সন্ত্রাসী সিরাজুল, সাকিবুল, ফরিদ, রাজিব ও সজিব মিলে হঠাত্ করেই সুলতানের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন কাউন্সিলর সুলতানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, কাউন্সিলরের সঙ্গে জামাইপাড়া এলাকার কিছু লোকজনের বাগবিতণ্ডা হয়েছিল। তঁাকে কুপিয়েছে কি না তাঁর জানা নেই বলে ওসি জানান।
 

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা