,

ইত্যাদির পুনঃপ্রচার

news-image

বাংলা একাডেমির ঐতিহ্যবাহী বর্ধমান হাউসের সামনে চিত্রায়ন করা হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি নিয়মিত পর্ব। ২০০৯ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠানটি ধারণ করা হয়। এটি আগামীকাল রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর পুনঃপ্রচার করা হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদির এ পর্বে রয়েছে ৬ ফুট বা তারও বেশি উচ্চতার দীর্ঘকায় মানুষদের নিয়ে পরিবেশবান্ধব একটি সংগঠনের ওপর একটি প্রতিবেদন। গ্রিন সেভার্স নামের একটি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন।ettadi

আরও থাকছে ভারতের ফতেপুর সিক্রির গেট ও যোধাবাঈ প্যালেসের ওপর একটি বিদেশী প্রতিবেদন। ইত্যাদির এ পর্বে মূল গান রয়েছে দুটি। সত্তর দশক থেকে এখন পর্যন্ত একইভাবে জনপ্রিয় দুজন শিল্পী ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে রয়েছে একটি দ্বৈত সঙ্গীত। এছাড়াও রয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও মডেল-অভিনেতা নোবেলের দ্বৈত সঙ্গীত। উল্লেখ্য, ইত্যাদির এ অনুষ্ঠানের মাধ্যমে নোবেল ও মৌসুমী প্রথম স্বকণ্ঠে গান পরিবেশন করেন। রয়েছে যথারীতি মামা-ভাগ্নে ও নানি-নাতি সহ সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ