,

‘বিএনপি-জামায়াত নতুন ষড়যন্ত্র শুরু করেছে’

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট আগে এক দুইটা বোমা মেরে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারেনি। এখন তারা বিদেশি হত্যা শুরু করেছে। তারা এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ভাবমুর্তি ক্ষুন্ন করতেই বিদেশিদের উপর বিএনপি-জামায়াত জোট হামলা চালিয়েছে। তিনি বলেন, বোমা মেরে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না। জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না। এজন্য জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
 
বুধবার হোটেল সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জের পানি শোধনাগার উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী। পানির ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পানির চাহিদা বাড়ছে। ভবিষ্যৎ চাহিদা বাড়ানোর জন্য তাই বিভিন্ন এলাকায় পানি শোধনাগার স্থাপন করা হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ এখনো কম হওয়া এবং সিস্টেম লস থাকায় পানির অপচয় না করতে সবাইকে আহবান জানান তিনি।
 
তিনি বলেন, পানির কল খুলে রেখে প্রতিদিন সকালে দাড়ি সেভ করে অনেক পানির অপচয় করা হয়। এটি না করে পানি সাশ্রয় ও পানির অপব্যবহার রোধ করা সম্ভব। পানি ও পয়ঃনিষ্কাশনে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বুড়িগঙ্গার পানি দূষণ রোধে তার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে 'পদ্মা পানি শোধনাগার' নির্মাণ কাজ এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ