,

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াত-পুলিশের সংঘর্ষ

news-image

রাজধানীর মিরপুর, কাফরুল, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ হয়েছে। বুধবার সকালে এসব ঘটনায় অন্তত ১৫জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক। জামায়াতের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে হতাহতের প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এর অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে মিছিলের চেষ্টা করে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। সকাল সাড়ে ৮টার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায় মিছিল বের করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তিনজনকে আটক করা হয় বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর। 
 
গুলশান এলাকায় জামায়াতের ঝটিকা মিছিল পুলিশের উপস্থিতি টের পেয়ে পণ্ড হয়ে গেছে। সেখান থেকেও কয়েকজন জামায়াত-শিবির কর্মী আটক হয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে। মিরপুর এলাকা থেকে ১০-১৫ জন জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। কাফরুল ও পল্লবী এলাকা থেকেও ঝটিকা মিছিল থেকে জামায়াত নেতাদের আটক করা হয়েছে। এ সময় বিস্ফোরক দ্রব্যও জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
 
ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, জামায়াতের মিছিল হবে জেনে পুলিশ আগে থেকেই সতর্কাবস্থায় ছিল। তারা নাশকতা চালাতে পারে এ জন্য রাস্তায় নামতে দেয়নি পুলিশ। কিন্তু এরপরও চোরাগোপ্তাভাবে তারা ঝটিকা মিছিল করেছে কয়েকটি স্থানে। এ সময় বিভিন্ন জায়গা থেকে জামায়াত-শিবিরের কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ