বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় সাড়ে ৩৩ কোটি কপি বই ছাপানো হচ্ছে’

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৭২৪ কপি বই ছাপানো হচ্ছে। আজ বুধবার রাজধানীর মাতুয়াইলে পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে বই ছাপা হবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তা তুলে দেয়া যাবে। কয়েক বছর ধরেই বছরের শুরুতে বিনা মূল্যে বই দিয়ে আসছে সরকার। মাতুয়াইলে বই ছাপার কাজ দেখতে গিয়ে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত যে সময় আছে, এতে নিশ্চিত করে বলা যায়, যথাসময়ে বই ছাপা ও বিতরণ করা যাবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যাবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, মঙ্গলবার পর্যন্ত মাধ্যমিক ও মাদ্রাসার ৭০ শতাংশ বই উপজেলা পর্যায়ে চলে গেছে। প্রাথমিকের বই গেছে মাত্র ১ শতাংশ। তিনি বলেন, কিছুটা জটিলতার কারণে প্রাথমিকের বই ছাপার কাজ একটু দেরিতে শুরু হয়েছে। এ জন্যই তা সরবরাহের সংখ্যা কম। তবে এ মাসের মধ্যে অধিকাংশ বই চলে যাবে। এবার প্রাথমিকের বইয়ের মান নিয়ে অর্থদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের উদ্বেগ ছিল। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বই ছাপার কাজ নিয়মিত তদারক করা হচ্ছে। এ জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষাগারে কাগজ পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত তাঁরা (বিশেষজ্ঞ) কোনো আপত্তি জানাননি। 

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন