,

বড় প্রকল্পে যুক্ত হতে চায় বিশ্ব ব্যাংক

news-image

পদ্মা সেতুর মতো বড় বা তার চেয়েও বড় প্রকল্পে যুক্ত হতে চায় বিশ্ব ব্যাংক। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে ব্যাংকটির দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা এ কথা জানান। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে উন্নতি করছে। পদ্মাসেতুর মতো বা তারচেয়েও বড় প্রকল্প আসছে। সেসব প্রকল্পে আমরা যুক্ত হতে আগ্রহী।’ ২৯০ কোটি ডলারের এ পদ্মাসেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে সংস্থাটি সরে দাঁড়ায়।
 
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে এখন বিশ্ব ব্যাংক আসতে চাইলেও আমরা আর নিতে পারব না।’ বাংলাদেশের চাহিদা অনুযায়ী বিশ্ব ব্যাংক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। রামাকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সংস্থাটি আগামী বছর বাংলাদেশের সঙ্গে ১১টি উন্নয়ন প্রকল্পের জন্য ১৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করবে।’ তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংকের এই ঊর্ধতন কর্মকর্তা আগামীতে বাংলাদেশের চাহিদা অনুযায়ী আরো বৃহত্তর পরিসরে ও পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার আশ্বাস দিয়েছেন।’
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ