বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত 
সুমন (২৪) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে, সেলিম (২৩) সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের নসু মিয়ার ছেলে এবং মিল্লাত (২৫) একই উপজেলার ছোট দেওয়ার পাড়ার দৌলত খাঁর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, গতকাল সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সরাইল থানা পুলিশের একটি দল সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে সুমনকে ৯ পিস ইয়াবাসহ উপজেলার সূর্যকান্দি, সেলিমকে ১১ পিস ইয়াবাসহ দত্তপাড়া এবং মিল্লাতকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কালিকচ্ছ কলেজ মোড় থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় সরাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ