বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো আছেন রিয়াজ

news-image

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। চিকিৎসক জানিয়েছেন তাঁর অবস্থা এখন আগের চেয়ে ভালো, দ্রুতই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হাসপাতালে ভর্তির পর পরীক্ষায় তাঁর হৃৎপিণ্ডে চারটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিকভাবেই অস্ত্রোপচারের মাধ্যমে একটিতে রিং পরানো হয়। শিগগিরই বাকি তিনটি রিং পরানো হবে। রাজধানীর এ্যাপোলো হাসপাতালে রিয়াজের চিকিৎসা চলছে কার্ডিওলজি বিভাগের পরামর্শক শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে। তিনি বলেন, 'অসুস্থ হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। দ্রুত চিকিৎসা শুরু করায় বিপদ এড়ানো গেছে। এখন অনেকটাই শঙ্কামুক্ত।' রিয়াজকে এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। শারীরিক অবস্থা বুঝে আজ তাঁকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে জানান চিকিৎসক।