বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ে সেনাবাহিনী সন্ত্রাসী গুলিবিনিময় ভিডিপি সদস্য নিহত

news-image

বান্দরবান অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপির এক সদস্য নিহত হয়েছেন। এ সম্পর্কে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান অঞ্চলে চলমান সন্ত্রাসবিরোধী সেনা অপারেশনের একটি টইল দল রোমা জোনের গহিন জঙ্গলে সেপ্রুপাড়া এলাকায় টহলকালে রোববার দুপুর ১২টায় সন্ত্রাসী একটি দলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ও উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসী দলটি তাদের অবস্থানে টিকতে না পেরে পালিয়ে যায়। যৌথবাহিনীর টইল দলে থাকা একজন স্থানীয় মুরং ভিডিপি সদস্য ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং অপর এক সেনাসদস্য ও এক আনসার সদস্য সামান্য আহত হন। সন্ত্রাসীদের হতাহতের তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি। বান্দরবান রিজিয়নের সন্ত্রাসবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহত ভিডিপি সদস্যের নাম মেসন মুরুং। গত ৩রা অক্টোবর রাঙ্গামাটির বিলাইছড়ি থেকে দুই পর্যটক এবং তাদের দুই গাইড নিখোঁজ হন। এখনও তাদের খোঁজ মিলেনি। তাদের উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এরমধ্যে বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলির পর আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

এ জাতীয় আরও খবর

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন