,

এ মাসে দেশে ফিরছেন না খালেদা

news-image

কর্মকাণ্ডে কঠোর গোপনীয়তা 

লন্ডন সফররত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চলতি মাসে আর দেশে ফিরছেন না। তার একটি চোখের অপারেশন করার পর এখন আর দ্বিতীয় চোখের অপারেশন করাবেন না। এখন তার পায়ের চিকিত্সা চলছে। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির এক নেতা। এদিকে আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার লন্ডনে ইউরোপ বিএনপির নেতাকর্মীদের আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া। সেন্ট্রাল লন্ডনে এই সমাবেশ হবে। ইত্তেফাকের লন্ডন প্রতিনিধি অহিদুজ্জামান জানান, এই সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা হয়েছে। এদিকে, পশ্চিম লন্ডনের কিংসটনে তারেক রহমানের বাসার পাশে একটি পৃথক বাসায় আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানদের সঙ্গে খালেদা জিয়া থাকছেন বলে জানা গেছে। সেখানে তার কর্মকাণ্ডে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
 
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছেন খালেদা জিয়া। ১ অক্টোবর তার ফেরার কথা থাকলেও ফেরেননি। পরে ৩ অক্টোবর দেশে ফিরবেন বলে জানানো হয়েছিল। সেবারও তারিখ পরিবর্তন করা হয়। দল থেকে ফেরার নতুন তারিখ জানানো হয় ৮ অক্টোবর। পরে ঠিক করা হয় ১৬ অক্টোবর। এখন বলা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে ফিরতে পারেন। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার অসিম উদ্দিন এবং তাবিথ আওয়াল।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ