,

দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবি হিন্দু মহাজোটের

news-image

শারদীয় দুর্গাপূজার অষ্টমী, নবমী ও দশমীতে মোট তিন দিনের সরকারি ছুটি দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে সংগঠনটি মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট খুলনা বিভাগের সভাপতি অচিন্ত্য কুমার মণ্ডলের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। অচিন্ত্য কুমার মণ্ডল বলেন, দুর্গাপূজায় এখন একদিন ছুটি থাকে। এই একদিনের ছুটিতে আত্মীয়-স্বজনের সঙ্গে ঠিকমতো দেখা সাক্ষাৎ করা যায় না। তাই এই পূজায় অষ্টমী, নবমী ও দশমীতে মোট তিন দিনের সরকারি ছুটির দাবি জানান তিনি।

dorga poja এ ছাড়া বিভিন্ন মঠ, মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে শাস্তি প্রদান ও পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মহিলা হিন্দু মহাজোটের আহ্বায়ক সোনালী দাশ বলেন, সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে। বাস্তবে যার কোনো প্রয়োগ নেই। হিন্দুদের বাড়ি দখল হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। হিন্দু মেয়েরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছে না। এভাবে চলতে থাকলে হিন্দু মহাজোট দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ