বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ল স্বর্ণের দাম

news-image

দেশের বাজারে বাড়ছে স্বর্ণের দাম। বিভিন্ন ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর কার্যকর হবে শনিবার থেকে। শুক্রবার বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়ার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণ ও রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা শনিবার থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ৪৩ হাজার ৭৪০ টাকা, ২১ ক্যারেট ৪১ হাজার ৬১০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৪ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২৩ হাজার ৯১১ টাকা।
 
স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। প্রতিভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৯৯১ টাকা। বাজুস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪২ হাজার ২২৩ টাকা, ২১ ক্যারেট ৪০  হাজার ১২৪ এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৪৭৫ টাকায় বিক্রি হয়। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ২২ হাজার ৫৬৯ টাকা। রুপার ভরি ছিল ৯৩৩ টাকা। গত ৮ সেপ্টেম্বর এ দর নির্ধারণ করেছিল বাজুস।

এ জাতীয় আরও খবর

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী