,

পরচুলার আড়ালে হেডফোনে নকল, ভুয়া পরীক্ষার্থী আটক

news-image

পরচুলা লাগিয়ে কানে হেডফোন লুকিয়ে নকল করার সময় মুরসালিন (২৫) নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ কেন্দ্রের প্রাক-প্রাথমিক নিয়োগ পরীক্ষায়, পরীক্ষার হল থেকে তাকে আটক করা হয়। তিনি ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রামকৃষ্ণ বর্মণ জানান, পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পর থেকেই ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে দেখা যায় তার মাথায় পরচুলা (নকল চুল) লাগানো। তিনি এই ‍চুলের ভেতর লুকিয়ে কানে হেডফোন দিয়ে পরীক্ষা দিচ্ছেন। এ সময় তার দেহ তল্লাশি করে অন্তর্বাসে লুকিয়ে রাখা একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রামকৃষ্ণ বর্মণ আরও জানান, সাজাপ্রাপ্ত ওই পরীক্ষার্থীর আবেদনপত্রে নাম ঠিকানা সঠিক থাকলেও ছবির মিল পাওয়া যায়নি। তাই তাকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে