বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী খাদ্য মেলা

news-image

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিসার্চ সেন্টারে (বিএআরসি) ৩ দিন ব্যাপী খাদ্য মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার সহযোগীতায় কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলায় অংশ নিয়েছে কৃষি মন্ত্রণালয়ের প্রত্যেকটি অঙ্গ সংস্থা। মেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতর, ধান গবেষণা ইন্সটিটিউট, কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা, কৃষি ও খাদ্য সংস্থার স্টল ছাড়াও কৃষিজ পণ্য উৎপাদনকারী বিভিন্ন শিল্পোদ্যোক্তা গোষ্ঠিও অংশ নিয়েছে। এর আগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা ও র্যালি বের করেছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি ও খাদ্য সংশ্লিষ্ট সংস্থা ও সংগঠনগুলো।

শোভাযাত্রা ও র্যালিতে এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, নাছিরুজ্জামান, বেগম ভিকারুন্নেসা, সীডের ডিজি আনোয়ার হোসেন, ডিজি (এক্সটেনশন) হামিদুর রহমান, বিএডিসি’র এমডি (সীড) রওনক মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে