,

এমপি লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে আত্মসমর্পণের আদেশ

news-image

 
শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় দায়ের মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের করা আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 
সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আগাম জামিন আবেদন খারিজের পাশাপাশি সাংসদ লিটনকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মমসর্পণের আদেশ দিয়েছেন।
 
গত ২ অক্টোবর সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে দুই পায়ে গুলিবিদ্ধ হয় স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ। এ ঘটনায় সাংসদকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় দুটি মামলা হয়। ওই দুটি মামলার মধ্যে আহত শিশুর বাবা সাজু মিয়ার করা মামলায় রোববার হাইকোর্টে সাংসদ লিটন আগাম জামিন আবেদন করেন। সোমবার সকালে সাংসদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোকছেদুল ইসলাম ও এস এম আরিফুল ইসলাম ওই আবেদন আদালতে জমা দেন। 
জামিন আবেদনে বলা হয়, 'সাংসদ লিটন একটি পরিস্থিতির শিকার। এই মামলার কারণে তাকে হয়রানি ও অপদস্থ করা হতে পারে। এ কারণে হাইকোর্টে জামিন চাওয়া হয়েছে।'
 
জামিন আবেদনের পর সাংসদ লিটনকে হাইকোর্টে হাজির হওয়ার আদেশ দেন আদালত। সাংসদের আইনজীবী মোকছেদুল ইসলাম সকালে জানান, আগাম জামিনের বিষয়ে শুনানি শুরু হলে আদালত বেলা ১টায় সাংসদকে হাজির করতে বলেন।  এরপর আদালতের নির্ধারিত সময় দুপুর ১টার কিছুক্ষণ আগে হাইকোর্টে হাজির হন সাংসদ লিটন। পরে শুনানি শেষে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সাংসদ লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ