বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলে ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছে। ন্যাটোর এক বিবৃতির বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কাবুলে ন্যাটো সদর দফতরে অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কাবুলে ন্যাটোর একটি বহর লক্ষ্য করে তালেবানের আত্মঘাতী গাড়িবোমা হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটলো। তবে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি কোনো হামলার শিকার হয়নি বলে দাবি করেছে ন্যাটো। ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। তবে হতাহতরা কোন কোন দেশের নাগরিক তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। 
এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত পাঁচজনের মধ্যে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের দুই সদস্য রয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
 
এর আগে রোববার কাবুলের মধ্যাঞ্চলে ন্যাটোর অধীনস্থ ব্রিটিশ সেনাদের একটি বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় তালেবান। ওই ঘটনায় এক শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক আহত হওয়ার কথা জানানো হলেও কোনো ব্রিটিশ সেনা হতাহত হয়নি বলে ন্যাটোর পক্ষ থেকে দাবি করা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা