বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের মিনায় বাংলাদেশির গলিত লাশ উদ্ধার

news-image

সৌদি আরবের মিনা থেকে এক বাংলাদেশি হাজির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি ওই হাজি পথ হারিয়ে হজের সময় একটি উপত্যকায় চলে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।  রবিবার আরব নিউজের এক খবরে এ কথা বলা হয়েছে। আরব নিউজের খবরে বলা হয়, সৌদি এক নাগরিক গত মঙ্গলবার মিনার কিং খালেদ সড়কের পাশে আল মুআইসেম উপত্যকায় একটি গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওই লাশের পরনে ইহরামের কাপড় ছিল। লাশের হাতে বাধা আইডি ব্রেসলেট দেখে জাতীয়তা বাংলাদেশি নিশ্চিত করা হয়। তবে তাঁর নাম কী তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। দ্যা ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশন এবং মক্কার পুলিশ বাংলাদেশির গলিত লাশ উদ্ধারের ব্যাপারটি তদারকি করছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হজের সময় ওই হাজির মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মক্কার বাদশাহ ফয়সাল হাসপাতালে ওই বাংলাদেশির মরদেহ রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ ও সময় জানা যাবে। 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক