,

সুরঞ্জিতের হার্টে অস্ত্রোপচার

news-image

আওয়‍ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের হার্টে অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। তার হার্টে এলএএ ডিভাইস ক্লোজার অপারেশন করা হয়েছে বলে জানা গেছে। সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব (পিএস) এটিএম মোয়াজ্জেম হোসেন অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তার টি অই সি অং ও ডাক্তার জেস অং এর তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার করা হয়। 
 
অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের আইসিসিইউতে রাখা হয়েছে। এখানে দুইদিন থাকার পর হেমাটোলজি বিভাগে চিকিৎসা দেয়া হবে বলে জানা গেছে। দীর্ঘদিন অনিয়মিত হার্ট ও হেমাটোলজি সমস্যায় ভুগছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেও জানান মোয়াজ্জেম হোসেন। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে