বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

news-image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সাপের কামড়ে পারভেজ মল্লিক (১৩) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ বহরপুর ইলিশকোল গ্রামের আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে ও বালিয়াকান্দি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

snak এ ব্যাপারে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ ঘোষ জানান, সোমবার দুপুরে পারভেজ বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গেলে তাকে সাপে কামড় দেয়। প্রথমে তাকে স্থানীয় কবিরাজি চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে