,

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা

news-image

প্রগতিশীল দুটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠনের কর্মী সংগ্রহ করা নিয়ে গতকাল রবিবার ছাত্রলীগের দুই পক্ষের সমর্থিত দুটি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে এই সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। কলেজ বন্ধ হলেও হাসপাতালের চিকিত্সা কার্যক্রম চলবে।
 
সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাকসুদুল আলম বলেন,  সংঘর্ষের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
জানা গেছে, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ছাত্রলীগ নিয়ন্ত্রিত স্ফুরণ ও ডিবিটস নামে দুটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। শান্ত ও বুলেট স্ফুরণের এবং আনিসুর রহমান ও কাজী মাহবুব ডিবিটসের নেতৃত্ব দিচ্ছেন।  নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিজ নিজ সংগঠনে টানা, প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান ও সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে গত শনিবার থেকে দু পক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিনিয়রদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হলেও দু পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল ওই ঘটনার জের ধরে কলেজের ছাত্র হোস্টেলের দোতলায় দু পক্ষের মধ্যে হাতাহাতি হয়। দুপুরের দিকে ক্যাম্পাস ও হাসপাতালের সামনে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজন বর্তমানে হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন এবং অন্য চার জন চিকিত্সা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
 
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ