,

তদন্তে সিআইডি ও জাপান দূতাবাসের দল রংপুরে

news-image

রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসি কোনিও খুনের ঘটনা তদন্তে রংপুর অবস্থান করছে জাপান দূতাবাস ও রাজশাহী সিআইডির একটি স্পেশাল টিম। তারা শনিবার রাতে এসপির সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে হিমঘরে রাখা লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহ করেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত দল দুটি ঘটনাস্থল পরিদর্শনে যান। এ ঘটনায় কাউনিয়া থানার ওসি রেজাউল করিম একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাপানি দূতাবাসের চীফ সিকিউরিটি অফিসার কিনজুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এবং রাজশাহী সিআইডি পুলিশের ইনসপেক্টর এনাম আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রংপুর যায়। আজ রোববার সকাল সাড়ে ১০টায় তারা কাচু আলুটারী এলাকায় ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং বিভিন্ন লোকজনের সাথে কথা বলছেন। এরপর তারা আবারো রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা জাপানির লাশ দেখতে যাবেন। এর আগে শনিবার দল দুটি প্রথমে আধাঘণ্টা এসপি অফিসে পুলিশের উর্ধ্বতন কর্তাব্যক্তিদের সাথে বৈঠক করেন। পরে তারা জাপানি দূতাবাসের কর্মকর্তাদের সাথে হাসপাতালের হিমঘরে গিয়ে জাপানির লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সেখানে হিমঘরে রাখা হোসি কুনিওর লাশ পরীক্ষা করেন প্রতিনিধি দলের সাথে আসা দুই জাপানি চিকিৎসক ও অপরাধ বিশেষজ্ঞরা। বুকে, কাধ ও হাতের যে সব স্থানে গুলি করা হয়েছে সে সব স্থান দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেন তারা। রাত সোয়া ১টায় হিমঘর থেকে বেরিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্নের উত্তর দেননি দল দুটি। তবে সিআইডি ইন্সপেক্টর এনাম আহম্মেদ বলেন, আমরা আলামত সংগ্রহ ও সুরুতহাল রিপোর্ট নোট করেছি। বিষয়টি তদন্ত চলছে । যথাসময়ে তা জানানো হবে। সার্বিক বিষয় নিয়ে সকাল ১১টা পর্যন্ত আইন-শৃংখলা বাহিনীর কেউই মুখ খোলেনি। এদিকে এ ঘটনায় কাউনিয়া থানার ওসি বাদি হয়ে তিনজনের নামে হত্যা মামলা করেছে। তবে শনিবার আটককৃতদের ওই মামলায় এখনো গ্রেফতার দেখানো হয়নি। অন্যদিকে এ ঘটনার দায় স্বীকার করেছে আইএস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ