,

ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন আসামীর মৃত্যু

news-image

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় আসামীবাহী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আসামি নাজিম উদ্দিন (৪০) মারা গেছেন।  নাজিম উদ্দিনের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক আসাদ বিন মাহমুদ নিশ্চিত করেছেন। মৃত নাজিম উদ্দিন চট্টগ্রামের সীতাকুন্ড থানার ইমাম নগর থানার হারুনুর রশিদের ছেলে। বার্ন ইউনিটে দগ্ধ এসআই আবদুল মালেকসহ বর্তমানে ৩ আসামি চিকিৎসাধীন রয়েছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাপুর এলাকায় ট্রাকের সাথে ডিবি পুলিশের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই নিহত হন ডিবি পুলিশের কনস্টেবল আবদুল আজিজ। এছাড়া দগ্ধ হন ৫ পুলিশ ও ৪ আসামি।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে