,

আন্দোলনকারীদের ধরে থানায় নিল পুলিশ

news-image

মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বুধবার চড়াও হয়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের সবাইকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ। শিক্ষার্থীদের পুলিশ বন্দুকের বাট দিয়ে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। টেনেহিঁচড়ে এক ছাত্রীর পোশাক ছিঁড়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে। 
বুধবার সকালে প্রথম দফায় ১০ জন ও দ্বিতীয় দফায় প্রায় সব আন্দোলনকারীকে আটক করে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ের দিকে যান। এ সময় পুলিশ জাদুঘরের সামনের বাধা তুলে দেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীরা জাদুঘর পেরিয়ে এলে পুলিশ তাদের বন্দুকের বাট দিয়ে মারধর করে। টেনেহিঁচড়ে এক ছাত্রীর পোশাক ছিঁড়ে ফেলে। এ সময় মিছিল থেকে ১০ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। অন্য শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। পুলিশ গিয়ে প্রায় সবাইকে তাড়িয়ে থানায় নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে