,

গেইল-স্যামি ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

531fa2b630068-WI.টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকের ডগায়। এর আগেই টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ সবাইকে যেন বার্তা দিয়ে রাখল, ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে তারা যথার্থই চ্যাম্পিয়ন। ব্রিজটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিল ড্যারেন স্যামির দল।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেই ইংলিশদের ব্যাটিং বিপর্যয়। ৫ ওভার শেষে ২৬ রান তুলতেই ৩ উইকেট শেষ। এরপর অ্যালেক্স হ্যালস ও জস বাটলারের চতুর্থ উইকেট জুটিতে তোলা ৭৬ রান লড়াই করার পুঁজি দেয় ইংল্যান্ডকে। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫২। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৬৭ করেন বাটলার আর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কৃষমার সান্টোকি।

১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে উইন্ডিজের শুরুটা ভালো এনে দেন স্মিথ ও গেইল। ৪.২ ওভারে উদ্বোধনী জুটিতেই আসে ৪৮। গেইল দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ করলেও এ রান তুলতে খেলতে হয়েছে ৩০ বল। অবশ্য ৩৬ রানের মধ্যে ২৮ এসেছে বাউন্ডারি (৪টি ছয়, ১টি চার) থেকে। ওয়েস্ট ইন্ডিজের ‘সহজ’ জয়ের পেছনে মূল ভূমিকা পালন করেছে শেষ দিকে স্যামির ঝোড়ো ব্যাটিং। উইন্ডিজ অধিনায়কের মাত্র ৯ বলে অপরাজিত ৩০ রান ৭ বল বাকি থাকতেই ইংলিশদের পরাজয় নিশ্চিত করে। স্যামির স্ট্রাইকরেট ৩৩৩.৩৩! তবে ম্যাচ সেরা ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের মূল হোতা সান্টোকি। এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর