,

মিল্টনের সেই আশ্রমে এখন সুনসান নীরবতা

news-image

নিজস্ব প্রতিবেদক : এক দশক ধরে যে প্রতিষ্ঠানটি মানবিকতার সেবায় পরিচিত ছিল, অসহায় বৃদ্ধদের নির্ভরতার স্থান ছিল, আজ সে প্রতিষ্ঠান অনেকটাই নীরব আর সুনসান। প্রতারণার অভিযোগে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের পর একপ্রকার বন্ধ হয়ে গেছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের দরজা।

শুক্রবার (৩ মে) সরেজমিনে মিরপুরের দারুস সালাম এলাকার কল্যাণপুর নতুন বাজার রোডে অবস্থিত আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে প্রবেশ করে দেখা যায়, পুরো প্রতিষ্ঠানটি সুনসান ও নীরব। প্রধান ফটকটি বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ছাড়া বহিরাগত কেউই সেখানে প্রবেশ করতে পারছেন না।

কথা হয় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিরাপত্তাকর্মী রাসেলের সঙ্গে। তিনি বলেন, ডিবি পুলিশ এখানে সবার জন্য প্রবেশ নিষেধ করে দিয়েছে। হয় ডিবি থেকে অনুমতি আনতে হবে, অথবা প্রশাসনসহ এখানে প্রবেশ করতে হবে। যতদিন অবধি সমস্যার সমাধান না হবে ততদিন অবধি এই নিয়মে চলবে।

ভেতরের পরিস্থিতি স্বাভাবিক জানিয়ে তিনি বলেন, ভেতরে কোনো সমস্যা নেই, সব স্বাভাবিকভাবেই চলছে। প্রতিষ্ঠানের লোকজন সব খেয়াল রাখছেন।

অপরদিকে মিল্টন সামাদ্দারকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে স্থানীয় এবং এলাকাবাসীর মধ্যে। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি অধিকাংশরাই। আশ্রমের পাশের একটি চায়ের দোকান এবং পরের কয়েকটি মুদি দোকানে তার কার্যক্রমের ব্যাপারে জানতে চাইলে অধিকাংশরাই বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমরা এতদিন মিল্টন সমাদ্দারের ব্যাপারে এতকিছু জানতাম না। যেসব অপরাধের বিষয়ে বলা হচ্ছে সেগুলো আমাদের ধারণায় ছিল না। তিনি এখানে আশ্রম পরিচালনা করতেন এতটুকুই জানতাম। তবে তার খারাপ আচরণের বিষয়টি এখানকার ছোট-বড় সবাই জানেন। কারণ প্রায়শই আশ্রমে আসা দর্শনার্থী কিংবা লোকজন খারাপ আচরণের অভিযোগ করতেন। এমনকি আত্মীয়-স্বজন পরিচয় দিলেও অনেক সময় দেখা করতে দেওয়া হতো না। এসব কিছু আমরা স্থানীয় দোকানি হিসেবে জানতাম। আর এখন পত্রপত্রিকায় নিউজ হওয়ার পর বাকি বিষয়গুলো জেনেছি।

এর আগে, বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট