বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাট জমবে শেষ বেলায়

news-image

ঈদের বাকি আর তিন দিন। অথচ এখনো জমে ওঠেনি রাজধানী ও বিভাগীয় শহরগুলোর পশুর হাট। হাট ইজারার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হাটে গরুর সংখ্যা পর্যাপ্ত থাকলেও গত দুই দিনের বৃষ্টিতে  ক্রেতারা হাটে আসেনি। আর রাজধানীর হাটগুলো এমনিই ঈদের আগের জমে ওঠে। তাই ধারণা করা হচ্ছে, বুধ ও বৃহস্পতিবার হাটমুখি হবে রাজধানীর ক্রেতারা। এদিকে বৃষ্টিতে হাটে আসা বিক্রেতারা দুর্ভোগে পড়েছেন। 1_326946

আর দুর্ভোগের কথা মাথায় রেখে হাটে আসছেন না ক্রেতারাও। এ বিষয়ে রাজধানীর গাবতলী হাটের পরিচালক রাকিব ইমরান বললেন, হাটে অনেক গরু এসেছে। ক্রেতা নেই। কিছু গরু বিক্রি হয়ে গেলে জায়গা খালি হবে। হঠাত্ বৃষ্টির কারণে এই সর্বনাশ হয়েছে।’ 
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমদ বলেন, হাটে নিরাপত্তা ও জনদুর্ভোগের বিষয়ে দেখার জন্য কর্পোরেশনের মনিটরিং টিম ও মোবাইল কোর্ট আছে। কিন্তু পুলিশের অসহযোগিতায় মোবাইল কোর্টগুলো কার্যকর করা যাচ্ছে না। দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০টি হাটের অব্যবস্থাপনা দেখার জন্য মোবাইল কোর্টগুলো কাজ করছে বলে তিনি দাবি করেন।
 
গাবতলী পশু হাটের হাসিলঘরে দায়িত্বরত কর্মী মো. সরোয়ার বলেন, ‘সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত মাত্র ৫০টি গরু বিক্রি হয়েছে। পশুর হাটের ইজারাদারদের ব্যবস্থাপক  মো. সানোয়ার হোসেন বলেন, গরু যথেষ্ট এসেছে, এখনো আসছে; কিন্তু ক্রেতা কম। তবে কেনাবেচা এখন পর্যন্ত কম হলেও আগামীকাল রাত থেকে বেচাকেনা বাড়তে পারে।
 
মাগুরা থেকে গরু নিয়ে গাবতলী হাটে আসা দুলাল মিয়া জানান, তিনি ১৮টি গরু নিয়ে গত রাত ১২টার দিকে গাবতলী হাটে এসেছেন। তবে আজ বেলা ১টা পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে হাটে আসা করম আলী বলেন, ‘আটটি বড় আকারের গরু নিয়ে শনিবার গাবতলী হাটে এসেছেন তিনি। তবে এখন পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারেননি। তাঁর আনা সবচেয়ে বড় গরুটির দাম হেঁকেছেন ছয় লাখ ২০ হাজার টাকা। কালো রঙের এ গরুটির দাম উঠেছে দুই লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত।’
 
ঢাকার মোহাম্মদপুর থেকে গাবতলী হাটে গরু কিনতে আসা আনিসুর রহমান মনে করছেন, এবারে গরুর দাম অনেক বেশি। প্রায় চার ঘণ্টা ধরে পশুর হাট ঘুরে একটি মাঝারি ও একটি ছোট গরু কিনতে পেরেছেন তিনি। মাঝারি আকারের গরুটির দাম পড়েছে ৪৩ হাজার টাকা ও ছোটটির দাম পড়ছে ৩০ হাজার টাকা। আনিসুরের দাবি, গরুর যে দাম হাঁকানো হচ্ছে তাতে মধ্যবিত্তরা ছোট ও মাঝারি গরুর দিকে বেশি ঝুঁকছেন। ইটের তৈরি ঘরে শীতের সময় তাপ  দেওয়ার জন্য একাধিক লাইট জ্বালাতেন, আর গরমে চালাতেন ফ্যান। কিন্তু এখন সেই আদরের গরুকে রাখতে হচ্ছে খোলা আকাশের নিচে বৃষ্টির পানি ও কাদার মধ্যে।
 
এদিকে হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ঢাকা  মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, হাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ আছে। সেখানে তারা ইজারাদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। হাটে আইনশৃংখলা, প্রতারণা, জাল টাকা এসব  দেখছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা