শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

news-image

ঈদ উপলক্ষে রেলপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। নাড়ির টানে এসব মানুষ রোববার বৃষ্টি উপেক্ষা করেই পরিবার-পরিজন নিয়ে রেল স্টেশনে পৌঁছেন। ১৫ সেপ্টেম্বর যারা অগ্রিম টিকিট কাটতে পেরেছেন তারাই এদিন কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করেন। যাত্রার প্রথমদিনই উপচেপড়া ভিড় ছিল স্টেশন তথা প্রতিটি ট্রেনেই।tran

ঘরমুখো যাত্রীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজির হন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি। সরেজমিন দেখা গেছে, ঘরমুখো যাত্রীরা আনন্দের সঙ্গেই ট্রেনে উঠছেন। রাজশাহীগামী যাত্রী সীমা আক্তার তার শাশুড়ি ও তিন সন্তান নিয়ে আগেভাগেই বাড়িতে ছুটছেন। তাদের উঠিয়ে দিতে আসেন স্বামী রকিবুল ইসলাম। তিনি বলেন, স্ত্রী, সন্তান ও মাকে আগেই পাঠিয়ে দিচ্ছি। আমি ছুটি পাব ২৩ সেপ্টেম্বর, সেদিনই যাব। বাচ্চাদের স্কুল বন্ধ হওয়ায় আগেই তাদের পাঠিয়ে দিচ্ছি। চট্টগ্রামগামী যাত্রী বিল্লাল চৌধুরী জানান, তিনি তার পরিবারের ৫ সদস্যসহ সুবর্ণা এক্সপ্রেস ট্রেনযোগে চট্টগ্রাম যাচ্ছেন। বাবা, ভাইদের নিয়ে কোরবানির গরু কিনবেন। তাই আগেই বাড়িতে ছুটছেন।


এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৯টি আন্তঃনগর ট্রেন কমলাপুর ছেড়েছে। এর মধ্যে রাজশাহী এক্সপ্রেস, লালমনি, সুন্দরবন ও একতা এক্সপ্রেস ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়েছে। এ বিষয়ে রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক খলিলুর রহমান জানান, বৃষ্টির দিন হওয়ায় ট্রেন নির্দিষ্ট গতির চেয়ে কিছুটা ধীরগতিতে চালানোর নির্দেশ দেয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার দিক বিবেচনা করেই এমন নির্দেশ দেয়া হয়েছে। যদিও সিডিউল অনুযায়ী ট্রেন চলবে বলে জানান রেলপথমন্ত্রী। eid

ঘরমুখো যাত্রীদের ট্রেনের ছাদ কিংবা ইঞ্জিনে না উঠার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। বৃষ্টির দিন হওয়ায় ট্রেনের ছাদ আরও ঝুঁকিপূর্ণ, তাই ট্রেনের ছাদে না উঠাই শ্রেয়। ট্রেনের ছাদে যাত্রী না উঠতে দেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।
এ সময় রেলপথমন্ত্রী সাংবাদিকদের জানান, যারা লাইনে দাঁড়িয়েও টিকিট কাটতে পারেননি তাদের উদ্দেশে তিনি বলেন, যাত্রার দিন আসনবিহীন ১৫ শতাংশ টিকিট বিক্রি করা হবে।