,

জাবির ভর্তি আবেদন রোববার থেকে

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন রোববার শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
এতে বলা হয়, রোববার সকাল ১০ টা থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করা যাবে। এ বছর শুধু কলা ও মানবিক অনুষদে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য পরীক্ষাগুলো হবে অনুষদভিত্তিক। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২০১২ সাল এবং তার পরবর্তী বছরসমূহে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
 
আগামী ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ