বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্রণী ব্যাংকে ডাকাতি ২১ লাখ টাকা লুট

news-image

যশোর শহরতলির রাজারহাট অগ্রণী ব্যাংকে গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে ২১ লাখ আট হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। গত বৃহস্পতিবার গভীর রাতে পাহারাদার দুই আনসার সদস্যকে বেঁধে রেখে এ ঘটনা ঘটায় ডাকাতরা। ব্যাংকের সিসি ক্যামেরাটি ভাঙা পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার ও কিছু দড়ি উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা পাঁচ থেকে ছয়জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যাংকের দায়িত্বরত দুজন নৈশপ্রহরী আনসার সদস্যকে বেঁধে মারপিট করে। পরে তারা জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে এবং গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে ২১ লাখ আট হাজার টাকা লুট করে নিয়ে যায়। তবে আনসার সদস্য বিশ্বজিৎ ও সাইদুল ইসলামের কাছে একটি দোনলা বন্দুক থাকলেও দুর্বৃত্তরা সেটি নেয়নি। নৈশপ্রহরী বিশ্বজিৎ ও সাইদুল জানিয়েছেন, 'তাঁরা ব্যাংকের একটি ঘরে শুয়ে ছিলেন। গভীর রাতে দুজন লোক অস্ত্রের মুখে তাঁদের মারধর করে বেঁধে রাখে। সে সময় বাইরে আরো কয়েকজনের কথাবার্তাও শোনা যাচ্ছিল।'

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের যশোর অঞ্চলের উপমহাব্যবস্থাপক ওয়াদুদ আলী মুন্সি বলেন, 'গ্যাস দিয়ে গ্রিল আর জানালার রড কেটে ব্যাংকের ভেতরে ঢোকে ডাকাতরা। এরপর তারা ভল্ট কেটে ২১ লাখ আট হাজার টাকা লুট করে নিয়ে যায়।' ব্যাংকটি যে ভবনে রয়েছে সেই ভবনের মালিক কাউসার আলী বলেন, 'মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর এক ভাড়াটিয়া আমাকে ফোন করে জানান, দোতলা থেকে শব্দ পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে উপরে গিয়ে দেখি, ব্যাংকের দুই নৈশপ্রহরী বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে ফোন করি। খবর পেয়ে পুলিশ এসে নৈশপ্রহরীদের থানায় নিয়ে যায়।'

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, 'দুই নৈশপ্রহরীকে আমি জিজ্ঞাসাবাদ করেছি। দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন হবে। জড়িতদের আটক করতে অভিযান শুরু হয়েছে।' 

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম