বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ফেসবুকে আসছে ‘ডিজলাইক’ বাটন

news-image

সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুকে ২০০৯ সালে ‘লাইক’ বাটন যুক্ত করার সময় থেকেই ফেসবুকের ব্যবহারকারীদের দাবি ছিল এর বিপরীতে ‘ডিজলাইক’ বাটন যুক্ত করা। কোনো পোস্ট বা ছবির বক্তব্যের সাথে সরাসরি বাটন টিপেই দ্বিমত বা ভিন্নমত জানানোর সুযোগ যাতে তৈরি হয়, সে কারণেই তাদের পক্ষ থেকে ডিজলাইক বাটনের দাবি ছিল। বেশ কয়েকবার প্রযুক্তি বাজারে এই ডিজলাইক বাটন সংযুক্তির গুজব শোনা গেলেও শেষ পর্যন্ত ফেসবুক দূরেই ছিল এই বাটনের সংযুক্তি থেকে। অবশেষে ফেসবুক বহুল প্রতীক্ষিত এই ডিজলাইকটি যুক্ত করতে যাচ্ছে। ফেসবুকের সদরদপ্তরে এক প্রশ্নোত্তর সেশনে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এই বাটনটি যুক্ত করার কথা জানিয়েছেন। প্রশ্নোত্তরের এক পর্যায়ে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে অনেকেই ডিজলাইক বাটনটি চালু করার জন্য বলে আসছিলেন। এই অনেকের সংখ্যা খুব কম নয়। আজকের দিনটি তাদের জন্য বিশেষ একটি দিন। কারণ আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে পারছি যে আমরা এই বাটন নিয়ে কাজ শুরু করেছি এবং এর পরীক্ষামূলক ব্যবহারের খুব কাছাকাছি চলে এসেছি আমরা।’ এর ব্যবহারের ব্যাখ্যা জানাতে গিয়ে জুকারবার্গ জানান, কোনো পোস্টকে অপছন্দ করার হাতিয়ার হিসেবে ডিজলাইক বাটনকে দেখতে চান না তিনি। বরং শোক সংবাদ বা এই ধরনের বেদনাদায়ক অনুভূতির বহিঃপ্রকাশমূলক যেসব পোস্টে ‘লাইক’ ব্যবহার করা অনেকের কাছেই যুক্তিযুক্ত নয়, সেসব পোস্টের ক্ষেত্রে সহমর্মিতা প্রকাশের ক্ষেত্রে এই বাটনটির ব্যবহার করার পক্ষে মত দেন তিনি। জুকারবার্গের এই উদ্দেশ্য কতটা সফল হবে, তা নিয়ে অবশ্য সন্দিহান সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে ফেসবুকের ব্যবহারকারীদের অনেকেও। তাদের একজন ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির বিশেষজ্ঞ অধ্যাপক আন্দ্রিয়া ফোর্ট বলেন, ‘কোনো পোস্টের সাথে দ্বিমত থাকলে বা মৃত্যুর মতো ঘটনামূলক পোস্টে সমবেদনা জানাতে এর ব্যবহার থাকবে। এর বাইরে অন্যের ব্যক্তিগত বিভিন্ন পোস্ট অপছন্দ করতেও এর ব্যবহার তৈরি হতেই পারে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা