,

ভারতের ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে বুধবার

news-image

ভারত সফরে  বুধবার প্রথম ওয়ানডে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ব্যাঙ্গালুরুতে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলাটি। মোমিনুল হকের নেতৃত্বে গত সোমবার ভারত সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ। প্রথম ওয়ানডেকে সামনে রেখে  অনুশীলনও করেছেন নাসির-বিজয়-তাসকিনরা। অনুশীলন চলাকালীন দলের খেলোয়াড়দের নিয়ে প্রথম ওয়ানডে নিয়ে বিভিন্ন পরিকল্পনাও সাজিয়েছেন প্রধান কোচ হিথ স্ট্রিক। অবশ্য দেশ ছাড়ার আগে সফরের সব ম্যাচ জয়ের কথা জানিয়েছিলেন অধিনায়ক মোমিনুল, ‘জয়ের অভ্যাস ধরে রাখতে চাই। আমাদের মূল লক্ষ্য থাকবে সফরের সবগুলো ম্যাচ জয় করা। ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে ম্যাচ জয় সম্ভব হবে।’ প্রথম ওয়ানডের পর ১৮ ও ২০ সেপ্টেম্বর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজ শেষে দু’টি তিন দিনের ম্যাচ খেলবে সফরকারীরা। কর্ণাটকের বিপক্ষে ২২ সেপ্টেম্বর প্রথম তিন দিনের ম্যাচে মাঠে নামবে মোমিনুল-নাসিররা। আর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দল : মোমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরী ও জুবায়ের হোসেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে