,

যে কারণে ক্যান্সার হয় না সব ধূমপায়ীর

news-image

অনেক ধূমপায়ীরই ক্যান্সার হয়, একথা সবার জানা। কিন্তু সব ধূমপায়ীরই যে ক্যান্সার হবে, এমন কোনো কথা নেই। কি কারণে কিছু ধূমপায়ীর ক্যান্সার হয় এবং কিছু ধূমপায়ীর ক্যান্সার হয় না, এ বিষয়টি নিয়ে গবেষণা করছেন গবেষকরা। এতে জানা গেছে কিছু অজানা তথ্য, যা ক্যান্সার নিরাময়েও ভূমিকা রাখবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।

অনেক ধূমপায়ীর ক্যান্সার না হওয়ার কারণ নিয়ে গবেষণায় জানা গেছে, কিছু ‘জেনেটিক মার্কারের’ কারণে এমনটা হয়। এ ‘জেনেটিক মার্কারের’ কারণে কিছু ধূমপায়ী কিংবা মদ্যপানকারী দীর্ঘদিন এ কাজের পরেও স্বাচ্ছন্দে বেঁচে থাকে।
এ বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের গবেষক মর্গান লেভিন বলেন, ‘আমরা একগুচ্ছ জেনেটিক মার্কার নির্ণয় করেছি, যেগুলো একত্রে দীর্ঘদিন সুস্থতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে।’
গবেষকরা জানাচ্ছেন, এ জেনেটিক মার্কারগুলো মানুষের ধূমপান ও পরিবেশগত নানা ক্ষতিকর উপাদান থেকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এ জিনগুলো কোষ রক্ষণাবেক্ষণ ও মেরামতে ভূমিকা রাখে। আর এর ফলেই মানবদেহ রক্ষা পায় ক্যান্সারের মতো ক্ষতিকর রোগ থেকে।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে দ্য জার্নালস অফ জেরোনোটোলজি, সিরিজ এ: বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস-এ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর