,

৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদকতিন ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় ত্রুটিপূর্ণ রেললাইনের মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান জানান, গতকাল রোববার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামত কাজের জন্য আজ সোমবার সকাল ১০টা থেকে আপ লাইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে মেরামত কাজ শেষে বেলা সাড়ে ১১টার দিকে আপ লাইনে এবং দুপুর ১টার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল রোববার বেলা পৌণে ১১টার দিকে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ