,

ঈদযাত্রায় বাসের টিকিট বিক্রি শুরু, কাউন্টারে দীর্ঘ লাইন

news-image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী থেকে ঘরমুখো মানুষের জন্য আজ শুক্রবার থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলীর বাস কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। আজ পাওয়া যাচ্ছে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রার টিকিট। অনেকে রাত থেকে কাউন্টারে টিকিটের জন্য দাঁড়িয়ে। অনেকে ভোরেই এসেছেন টিকিট কিনতে। এর মধ্যে লাইন বেশ বড় হয়েছে। রাজধানীর কল্যাণপুরে উত্তরাঞ্চলগামী ন্যাশনাল, দেশ, হানিফ, এসআর, আল হামরা পরিবহনের বাসের কাউন্টারগুলোতে ভিড় জমেছে।BUS

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর। ওই দিন থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে। এদিকে রাষ্ট্রায়ত্ব পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে ১৬ সেপ্টেম্বর থেকে। এ ব্যাপারে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল এ আর মোহাম্মাদ পারভেজ মজুমদার জানান, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে।
অপরদিকে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে লঞ্চের আগাম টিকিট বিক্রি। তবে কেবিন বুকিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন সদরঘাট নৌবন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন। গত ঈদের সময় যাত্রীর সার্বিক নিরাপত্তায় যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবারও তেমন কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। এদিকে সারা দেশের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রয় শুরু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
lonce

এ ছাড়া ২৩ থেকে দেওয়া হবে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট। বরাবরের মতো এবারো একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে টিকিট বিক্রয়। টিকিট থাকা সাপেক্ষে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ ছাড়া এবাব ঈদের পূর্বের ৩ দিন (২২-২৪ সেপ্টেম্বর) এবং ঈদের পরের ৭ দিন (২৭ সেপ্টেম্বর-৩ অক্টোবর) ৫ জোড়া ও ঈদের দিন শোলাকিয়া স্পেশালসহ মোট ৭ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।


বুধবার সকালে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক জানান, ঈদুল আজহা উপলক্ষে এবার ১০ দিন আগে থেকে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রয় করা হবে। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে কোরবানি ঈদের সরকারি ছুটি শুরু হতে পারে। ঈদে যাত্রীদের চাপ সামলাতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ছুটি বাতিল এবং যাত্রী নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।   আগামী ১৫ সেপ্টেম্বর বিক্রয় করা হবে ২০ সেপ্টেম্বরের যাওয়ার অগ্রিম টিকিট। Eid ticket

এভাবে ১৬ সেপ্টেম্বর বিক্রয় হবে ২১ সেপ্টেম্বরের টিকিট, ১৭ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের টিকিট, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের টিকিট, ১৯ সেপ্টেম্বর বিক্রয় হবে ২৪ সেপ্টেম্বরের টিকিট। এ ছাড়া ২৩ সেপ্টেম্বর থেকে ট্রেনের ফিরতি টিকিট অগ্রিম বিক্রয় শুরু হবে। ২৭ সেপ্টেম্বরের বিক্রয় হবে ১ অক্টোবরের ফিরতি টিকিট। ধারাবাহিকভাবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি টিকিট অগ্রিম বিক্রয় করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ