,

নিউইয়র্কে কর্মী সভায় বক্তাদের ঘোষণা বিনা চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীকে অনুষ্ঠান করতে দেবে না বিএনপি

news-image

নিউইয়র্ক সফরকালে বিনা চ্যালেঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অনুষ্ঠানও করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ। সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবুর নেতৃত্বাধীন বিএনপি এই অংশটি এক কর্মীসভায় বক্তারা এসব চ্যালেঞ্জ ছুড়ে দেন। স্থানীয় সময় সোমবার জ্যাকসন হাইটসে এই কর্মী সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে যেখানে শেখ হাসিনা সেখানোই প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা বলেন, অতীতেও চ্যালেঞ্জ ছাড়া শেখ হাসিনা নিউইয়র্কে একটি সভাও করতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবারের মতো এবারো প্রধানমন্ত্রীর আগম উপলক্ষে বিমানবন্দর, জাতিসংঘের সামনে এবং সংবর্ধনা স্থানের কাছে বিক্ষোভ করবে যুক্তরাষ্ট্র বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খায়রুল এনাম। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভুঁইয়া এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওলিউল্লাহ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খায়রুল এনাম বলেন, বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকত না।
 
সভায় তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের প্রেসিডেন্ট জাহাঙ্গীর এম আলম অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি প্রমাণ্যচিত্র সবাইকে দেখান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ